নাম-বাবার নাম-জন্ম তারিখসহ এনআইডিতে যেসব তথ্য সংশোধন করা যাবে না

০২ ডিসেম্বর ২০২৫, ০২:০১ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্তকরণের কাজ চলমান থাকায় নিজ নামসহ সাতটি বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। 

ইসি সচিব আখতার আহমেদ জানান, আপাতত এনআইডিতে ব্যক্তির নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, পেশা, ভোটার ঠিকানা এবং ছবি—এই সাতটি তথ্য পরিবর্তন করা যাবে না।

তিনি বলেন, এনআইডি সংশোধনের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করার কারণে এই সাতটি বিষয়ে এখন কোনো পরিবর্তন করা যাবে না। কারণ এগুলো পরিবর্তন হলে ভোটার তালিকায় প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, প্রতিবন্ধিতার ধরণ, ভোটার ঠিকানা ছাড়া অন্যান্য ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে। তবে স্থগিত থাকা সাতটি বিষয়ে এ মুহূর্তে কোনো সংশোধন করা যাবে না। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950