জমজ দুই বোনের জুনিয়র বৃত্তি পরীক্ষায় নজরকাড়া সাফল্য

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ AM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ AM
জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আক্তার তুবা

জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আক্তার তুবা © টিডিসি ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমজ দুই বোন জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আক্তার তুবা জুনিয়র বৃত্তি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। তারা দুজনই সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। তাদের এ সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, জমজ দুই বোনের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামে। তাদের বাবা মো. মোরশেদ হাসান একজন কম্পিউটার ব্যবসায়ী এবং মা তহমিনা আক্তার গৃহিণী। পরিবারের প্রত্যাশা, তারা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

জমজ দুই বোনের পিতা মো. মোরশেদ হাসান বলেন, ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী। প্রাইভেট ক্লাস ও নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এই ফল অর্জন করেছে। শিক্ষকদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

তাদের চাচা, সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, তুবা ও তয়া দেখতে যেমন একই রকম, মেধাতেও তেমনি সমান উজ্জ্বল। ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনশাদ আলী বলেন, দুই বোনের লেখাপড়ার প্রতি আগ্রহ ও নম্র আচরণ প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, চরিত্র গঠনেও সচেতন। আগামীতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি।

তয়া ও তুবা জানায়, তারা ভবিষ্যতেও কঠোর পরিশ্রম চালিয়ে যাবে এবং আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবার দোয়া কামনা করেছে।

এর আগে, ২০২২ সালে তারা জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছিল। ধারাবাহিক এই সাফল্য তাদের মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার পরিচয় বহন করে।

পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬