‘যমুনা’ নামে আসছে নতুন বিশ্ববিদ্যালয়

২২ জানুয়ারি ২০২৬, ১১:২০ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ১১:২০ AM
ইউজিসি

ইউজিসি © ফাইল ছবি

দেশে আরেকটি নতুন বিশ্ববিদ্যালয় আসছে। যমুনা গ্রুপের পক্ষে `যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি' নামে একটি বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, যমুনা গ্রুপের আবেদনের প্রেক্ষিতে ইউজিসিকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত দেশে বর্তমানে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা ১১৬টি। এ বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি এ আইন সম্পূর্ণরূপে বাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া) গেজেট আকারে জারি করার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে খসড়া নীতিমালা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬