প্রোগ্রাম চালু থাকলেও ৫৩ বিশ্ববিদ্যালয়ের ৩০টিই দিতে পারেনি পিএইচডি ডিগ্রি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ PM
প্রোগ্রাম চালু থাকলেও ৫৩ বিশ্ববিদ্যালয়ের ৩০টিই দিতে পারেনি পিএইচডি ডিগ্রি

প্রোগ্রাম চালু থাকলেও ৫৩ বিশ্ববিদ্যালয়ের ৩০টিই দিতে পারেনি পিএইচডি ডিগ্রি © সংগৃহীত ও সম্পাদিত

দেশে ৫০টি সাধারণ, মেডিকেল, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া জাতীয়, উন্মুক্ত ও আরবি বিশ্ববিদ্যালয়ও রয়েছে ৩টি। পিএইচডি প্রোগ্রামের অনুমোদন থাকলেও এর সবগুলো বিশ্ববিদ্যালয় ডিগ্রিটি প্রদান করতে পারছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই ৫৩ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৩টি বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি প্রদান করেছে।

বাকি ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে একজনকেও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়নি। গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৫০তম বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য উল্লেখ নেই। তবে ডিগ্রি দেওয়া ২২টি বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে মোট ৪৯৬ জন পিএইচডি অর্জন করেছেন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬৪, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৬৯, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ২৮, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯, খূলনা বিশ্ববিদ্যালয় ৯, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৭, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭৩, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ১১, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১১৪, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ১৩ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫টি পিএইচডি ডিগ্রি দিয়েছে।

অপরদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারে ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি (ইউএফটিবি), নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একজনকেও পিএইচডি ডিগ্রি দিতে পারেনি। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়েও কোনো পিএইচডি ডিগ্রি দেওয়া হয়নি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9