এমফিল ও পিএইচডি ভর্তিতে চবির বিজ্ঞপ্তি প্রকাশ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জানুয়ারি ২০২৬ সেশনে সকল অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট এবং জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে এম.ফিল ও পিএইচ.ডি. (পূর্ণকালীন ও খণ্ডকালীন) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

গত ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, এম.ফিল. ও পিএইচ.ডি. (পূর্ণকালীন ও খণ্ডকালীন) প্রোগ্রামে আবেদন ফি ৫০০ টাকা। আবেদনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে।

পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী/জনতা ব্যাংকের যে কোন শাখা হতে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন ফরম আগামী ৫ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা ও গবেষণা শাখায় অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে।

অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, এম.ফিল. ও পিএইচ.ডি. প্রোগ্রামের অর্ডিন্যান্স, ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cu.ac.bd হতে সংগ্রহ করা যাবে। এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে প্রশাসনিক ভবনের ৫ম তলায় উচ্চশিক্ষা ও গবেষণা শাখায় যোগাযোগ করা যেতে পারে।

ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9