বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শেষ ১৮ ফেব্রুয়ারি

৩০ জানুয়ারি ২০২৬, ০৬:১২ PM
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে পিএইচডি গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতউ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে পিএইচডি গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতউ © প্রতীকী ছবি

২০২৫–২৬ অর্থবছরে পিএইচডি পর্যায়ের গবেষণায় ফেলোশিপ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (BSTFT)। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। এই ফেলোশিপের জন্য আবেদন করা যাবে অনলাইনে। আবেদনপত্র জমার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ফেলোশিপ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় দেশে–বিদেশে উচ্চতর শিক্ষায় ফেলোশিপের আবেদন আহ্বান করা হয়েছে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। 

অধ্যয়ন বা গবেষণার বিষয় বা ক্ষেত্র

পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেনটিভ মেডিসিন, জীব প্রযুক্তি ও অণুজীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিদ্যা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্যবিজ্ঞান, পশু চিকিৎসা ও পশু পালন, কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস অ্যান্ড পেট্রোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে।

২. আবেদন গ্রহণের শেষ তারিখে আবেদনকারীর বয়স এমএস/এমফিল/সমমান কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ) বছর ও পিএইচডি কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪২ (বিয়াল্লিশ) বছর হতে হবে।

৩. বিদেশে এমএস/এমফিল/সমমান ও পিএইচডির জন্য ‘The Times Higher Education’–এর সর্বশেষ/আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশের সময়কালীন ‘World University Rankings’ তালিকার কেবল ১-৪০০ র‍্যাঙ্কিংধারী বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত অফার লেটারপ্রাপ্ত প্রার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

৪. ফেলোশিপের আবেদনের জন্য আবেদনকারীকে আবেদন গ্রহণের শেষ তারিখ পর্যন্ত নীতিমালায় বর্ণিত কার্যকর/Valid IELTS (Academic)/TOEFL iBT/PTE Academic স্কোর অর্জন করতে হবে।

৫. দেশে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি (অফেরতযোগ্য) বাবদ ২,০০০/- (দুই হাজার টাকা) এবং বিদেশে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি (অফেরতযোগ্য) বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) ট্রাস্টের অনুকূলে অনলাইনে পেমেন্ট করতে হবে।

৬. আবেদনকারীর যোগ্যতা-অযোগ্যতাসমূহ এবং আবেদন জমা প্রদানের পদ্ধতির জন্য ফেলোশিপ প্রদান সম্পর্কিত নীতিমালা-২০২৫ (পুনঃ সংশোধিত) অনুসরণ করতে হবে। নীতিমালা ও আবেদনের সঙ্গ সংযুক্তির চেকলিস্ট বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ওয়েবসাইটে (www.stft.gov.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

ফেলোশিপ–সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ট্রাস্টের ওয়েবসাইটে রক্ষিত নীতিমালা ও সচরাচর জিজ্ঞাসা অংশ দেখা যেতে পারে। আবেদনসংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট সাইটে টিকিট তৈরি করুন অথবা নির্ধারিত নম্বরে (+8801713-157012, +8801796-244480) যোগাযোগ করুন।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

প্রয়োজনীয় নথিপত্র প্রেরণের ঠিকানা

সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর আবেদনের প্রিন্ট কপি ও আপলোডকৃত পাসপোর্ট সাইজের ছবির তিন কপিসহ সব কাগজপত্র (১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত এবং সত্যায়িত ছবি ও ফটোকপিতে প্রত্যায়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিশিয়াল সিল ব্যবহার করতে হবে) এ-৪ সাইজে স্পাইরাল বাইন্ডিং করে মুখবন্ধ খামে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট, ১১তম তলা, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কমপ্লেক্স (এনএসটিসি), আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, অফিস চলাকালের মধ্যে আবশ্যিকভাবে রেজিস্টার্ড ডাক/কুরিয়ার/বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে। এর ব্যর্থতায় আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে/ফেলোশিপের জন্য বিবেচিত হবে না।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9