এক স্কুলের ২২ জনের ১১ জনই পেলেন বৃত্তি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ PM
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মাদারগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কাইল্যাব ক্যাডেট একাডেমি, মাদারগঞ্জ চলতি বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মোট ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে শতকরা ৫০% সাফল্যের নজির স্থাপন করেছে।

উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে স্কাইল্যাব ক্যাডেট একাডেমি থেকেই অর্জন করেছে ৬ জন। পাশাপাশি জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে আরও ৫ জন শিক্ষার্থী। সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মাদারগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—আব্দুল্লাহেল আওয়াল অনন্য, মো: আবিদ, মোছা: জান্নাতুল নাইমা, আনিকা তাবাসুম তুরা, সাবরিনা সুলতানা ও ফাতেমা আমিন বুশরা।

জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে—মাহমুদুল হাসান, রেজোয়ান কবির রাহাদ, শেখর বিন তারিক, মো: তানজিদ শেখ ও মাহজাবিন আকতার।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আবু বক্কর সিদ্দিক এ সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তিনি জানান, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল রুটিন ও যথাযথ তদারকির মাধ্যমে অতিরিক্ত প্রাইভেট নির্ভরতা ছাড়াই শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

তিনি অভিভাবকদের প্রতি সন্তানের মোবাইল ব্যবহারে সচেতন নজরদারির আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তি যেন উপকারের মাধ্যম হয়।সেদিকে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তিনি জোর দেন, নম্বরের চেয়ে শিক্ষার্থীদের সঠিক পথে পরিশ্রম ও নৈতিক বিকাশই বেশি গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানের এ গৌরবোজ্জ্বল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬