বৃত্তির ফলে গড়মিল: প্রাথমিকের ডিজিসহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

১৬ মার্চ ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে গড়মিলের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

জানা গেছে মহাপরিচালক ছাড়াও শাস্তির আওতায় আসতে যাচ্ছেন, বৃত্তি পরীক্ষা আয়োজন ও ফলাফল তৈরি কার্যক্রমের প্রধান ডিপিই’র পরিচালক (প্রশাসন) এস এম আনছারুজ্জামান, আইএমডি বিভাগের পরিচালক ও প্রকৌশলী। এ ছাড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালকও রয়েছেন।

এদের মধ্যে, আইএমডিবির প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত হয়েছে। আর বাকি চারজনকে শোকজ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মেদ বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে বৃত্তি পরীক্ষার ফলাফলে ক্রটির হওয়ার পেছনে দায়ীদের চিহ্নিত করা হয়েছে। যাদের অপরাধ প্রমাণিত করে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ বিভাগীয় মামলা করা হবে।

রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬