১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের নির্দেশ

১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের (১২ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত দেশের সব মাদরাসায় পরিচালনা কমিটি, ছাত্র সংসদ বা অন্য যেকোনো ধরনের নির্বাচন আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

আজ সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের সাম্প্রতিক একটি নির্দেশনা অনুসরণ করে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন (১২ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশের যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে। যার আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটিকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) এক স্মারকে বলা হয় দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে বলা হয়েছে।

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9