মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ, ক্লাস বন্ধ ও সংবর্ধনা নিয়ে একগুচ্ছ নির্দেশনা

২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশের সব সরকারি আলিয়া মাদ্রাসা ও বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাসমূহের জন্য ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে সরকার। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে সর্বমোট ৭০ দিন ছুটি থাকবে। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মাদ্রাসা প্রধানকে নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচির পাশাপাশি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলি উল্লেখ করা হয়েছে। নির্দেশনাগুলো হলো

২০২৬ সালের পরীক্ষার সময়সূচি
শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সুবিধার্থে ইবতেদায়ি ও দাখিল স্তরের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ১৫ জুলাই (রবিবার) পর্যন্ত। দাখিল নির্বাচনী পরীক্ষা ১১ অক্টোবর (রবিবার) থেকে ১০ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। বার্ষিক ও আলিম নির্বাচনী পরীক্ষা ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ১০ ডিসেম্বর(বৃহস্পতিবার) পর্যন্ত।

ছুটির তালিকার পাশাপাশি মাদ্রাসাগুলোতে অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষার পরিবেশ বজায় রাখতে বেশ কিছু নতুন নিয়ম ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এগুলো হলো-
>> কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে মাদ্রাসা ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ করা যাবে না।সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির সম্মানে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
>> ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো গুরুত্বপূর্ণ দিবসে ক্লাস বন্ধ থাকবে, তবে সংশ্লিষ্ট দিবসে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে।
>> সরকারের সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটিগুলো বার্ষিক ৭০ দিনের ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত হবে।
>> ছুটিকালে অনুষ্ঠেয় ভর্তি/অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে মাদ্রাসা খোলা রাখতে হবে।
>> যেসব মাদ্রাসায় পাবলিক পরীক্ষার কেন্দ্র থাকবে, সেখানে বিকল্প উপায়ে শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে। পাঠদান কোনোভাবেই বন্ধ করা যাবে না।
>> কোনো মাদ্রাসা সংরক্ষিত ছুটি ভোগ করলে তা অবশ্যই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করতে হবে।
>> সপ্তাহে ২ দিন ছুটি থাকায় যথাযথ পাঠপরিকল্পনার মাধ্যমে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
>> শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে শনিবার (জাতীয় দিবস না হলে) বিশেষ বা অতিরিক্ত ক্লাস পরিচালনা করতে পারবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ তার নির্দেশনায় দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসাসহ সর্বস্তরের বেসরকারি মাদ্রাসাসমূহকে এই শিক্ষাপঞ্জি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর পাবিপ্রবি ক্যাম্পাস
  • ১৫ জুলাই ২০২৬
নির্বাচনের স্বার্থে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার: হাসন…
  • ১৫ জুলাই ২০২৬
সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের নিয়ে আবেগঘন বার্তা স্…
  • ১৫ জুলাই ২০২৬
‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে বন্যায় কৃষিতে ১১ কোটি টাকার ক্ষতি
  • ১৫ জুলাই ২০২৬
পাঁচ মাসে অনেক প্রতিকূলতা পার করতে সক্ষম হয়েছি: গণশিক্ষা প্…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence