ফাজিলে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু

২১ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) কোর্স হিসেবে ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, শিক্ষা মন্ত্রণালয় কলেজ অধিশাখা-০১ যুগ্মসচিব খোদেজা খাতুন, অর্থ মন্ত্রণালয় যুগ্ম সচিব আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক, বাংলাদেশ মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হকসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. মো. শামছুল আলম বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে মাদরাসাগুলোতে যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ নাগরিক তৈরির পরিকল্পনা রয়েছে। তাই বর্তমানে ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগ থেকে পড়ালেখা করে শিক্ষার্থীরা ব্যাংকিং জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’

উল্লেখ্য, বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিন্মোক্ত ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। এর সাথে নতুন যুক্ত ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগ সহ সাত বিভাগ।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬