পরীক্ষায় অসদুপায়, কামিলের ৩৬ পরীক্ষার্থী বহিষ্কার

২১ জানুয়ারি ২০২৬, ০৫:০২ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

কামিল (স্নাতকোত্তর ) প্রথম ও দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২৩ চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে দেশের বিভিন্ন মাদ্রাসার ৩৬ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (২১ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

জানা গেছে, কামিলের বহিষ্কৃত ৩৬ শিক্ষার্থী পরবর্তী সেশনের সাথে আবার একই বর্ষের পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এ ছাড়া কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা -২০২৩-এর ১১টি কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘পরীক্ষায় নকল বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে পরীক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষক ও বরখাস্ত হবেন। প্রয়োজনে কেন্দ্র বাতিল হবে। আমরা কোনো অবস্থাতেই নকল করতে দিবো না।’

চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬