টঙ্গী তা’মীরুল মিল্লাত মাদরাসায় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি

১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ PM
টঙ্গী তা’মীরুল মিল্লাত মাদরাসায় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি

টঙ্গী তা’মীরুল মিল্লাত মাদরাসায় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘স্ট্যান্ড ফর হাদি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এ কর্মসূচির আয়োজন করে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মাদরাসার একাডেমিক প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন। স্লোগানের মধ্যে ছিল— ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘স্ট্যান্ড ফর হাদি, স্ট্যান্ড ফর জাস্টিস’ ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির, জিএস সাইদুল ইসলাম ও এজিএস মইনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। বিচার বিলম্বিত হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় অন্যান্য বক্তারা বলেন, হাদির ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা। শান্তিপূর্ণ এই আন্দোলন ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে বলে বক্তারা উল্লেখ করেন।

যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের …
  • ১৪ জুলাই ২০২৬
শেখ হাসিনা ফিরলে নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা
  • ১৪ জুলাই ২০২৬
পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত তরুণীর
  • ১৪ জুলাই ২০২৬
‘ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে’
  • ১৪ জুলাই ২০২৬
ট্রেনিং শেষ না করেই মাঠ ছাড়লেন এমবাপ্পে, সেমিতে খেলবেন তো? 
  • ১৪ জুলাই ২০২৬
হাম ও উপসর্গে ফের ৭ জনের মৃত্যু
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence