স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ৩১ জানুয়ারি

২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM
নেদারল্যান্ডসে স্কলারশিপে মাস্টার্সে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

নেদারল্যান্ডসে স্কলারশিপে মাস্টার্সে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ অথবা আংশিক অর্থায়নের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ আর্ন্তজাতিক সব শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬।

‘রাডবউড স্কলারশিপ’ বিশ্বে সর্বোচ্চ ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে যারা শিক্ষাজীবনে ভালো ফল লাভ করেছেন। রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা—

*যেসব শিক্ষার্থী সম্পূর্ণ স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*যারা আংশিক স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তাদের টিউশন ফি কমিয়ে বছরে মাত্র €2,695 পরিশোধ করতে হবে;

*বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে অধ্যয়নের সুযোগ;

*আবাসন সুবিধা প্রদান করা হবে;

*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে;

*ভিসা খরচ প্রদান করবে;

*রেসিডেন্স পারমিট ফি;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা—

*ইইএ ভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব শর্ত পূরণ করতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৬.৫ স্কোর তুলতে হবে;

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*আবেদনকারীর পাসপোর্ট;

*রেফারেন্স লেটার;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্টেটমেন্ট অব পারপাস;

*রিসার্চ প্রপোজাল;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, সম্পূর্ণ টিউশন ফিসহ থাকছে নানা সুবিধা

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৬।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950