উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদন যেভাবে

০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ PM
সোনালী ব্যাংক পিএলসি

সোনালী ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

দেশের দরিদ্র ও মেধাবী উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেবে সোনালী ব্যাংক পিএলসি। ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চ মাধ্যমিক বা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে রবিবার (৮ নভেম্বর) থেকে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

সোনালী ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংকের ওয়েবসাইটের নির্ধারিত ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা
বৃত্তির জন্য দুই পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন। অন্যদিকে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন।

এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে।

স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই জিপিএর শর্ত প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে এসএসসির পরিবর্তে এইচএসসি বা সমমান পরীক্ষার ফল বিবেচনা করা হবে।

শুধু দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তানরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ভাতা হিসাবের বাইরে থাকবে। স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার পরামর্শ দিয়েছে ব্যাংক।

বৃত্তির পরিমাণ ও আবেদনের নিয়ম
নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা করে পাবেন। আবেদন করতে হবে সোনালী ব্যাংকের ওয়েবসাইটের www.sonalibank.com.bd/csr ঠিকানায় গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে।

আবেদন গ্রহণ শুরু হয়েছে ৮ নভেম্বর থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

লাগবে যেসব কাগজপত্র
প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের প্রিন্ট করা অনলাইন আবেদন ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান বা বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলসহ সুপারিশ জমা দিতে হবে।

এ ছাড়া বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান বা বিভাগীয় প্রধানের দেওয়া অধ্যয়ন সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

অভিভাবকের পেশা ও মাসিক আয় উল্লেখ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন থেকে দেওয়া আয়সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। চাকরিজীবী অভিভাবকের ক্ষেত্রে পদবি ও বেতন স্কেল উল্লেখ করে সংশ্লিষ্ট অফিসপ্রধানের দেওয়া বেতনের প্রত্যয়নপত্রও প্রয়োজন হবে।

বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া উপযুক্ত সনদ বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর বা জেলা কিংবা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের দেওয়া উপযুক্ত সনদ বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

সোনালী ব্যাংক জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। শিক্ষা বৃত্তি প্রদানের জন্য শিক্ষার্থী মনোনয়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

খুবির ভর্তি পরীক্ষার দিনেই হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ০৮ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালান মাদক কারবারি, অতঃপর...
  • ০৮ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
পাহাড়ি ঝিরিতে ভাসছিল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ
  • ০৮ নভেম্বর ২০২৬
হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা-মা, পাশ…
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা বোর্ডের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950