কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৫ PM
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

উচ্চশিক্ষায় অনুন্নত ও নিম্ন মধ্যম আয়ের কমনওয়েলথ দেশগুলোর শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে কমনওয়েলথ। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। যা যৌথভাবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো দ্বারা সমর্থিত। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৫।
 
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের যৌথ উদ্যোগ। এর উদ্দেশ্য যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নয় কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল এমন দেশগুলোর শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।

সুযোগ সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*একটি বিমান ভাড়া প্রদান করবে;

*এটি মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য £১৬,৯০ ব্রিট্রিশ পাউন্ড প্রদান করবে;

*মাসিক জীবনযাপন ভাতা হিসেবে £১,৩৭৮  ব্রিটিশ পাউন্ড  প্রদান করবে;

*থিসিস গ্রান্টের জন্য অনুদান প্রদান করবে;

*£200 ব্রিটিশ পাউন্ড ভ্রমণ ভাতা প্রদান করবে;

*বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক পিতা বা মাতা হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৯০ ব্রিটিশ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১৪৬ ব্রিটিশ পাউন্ড প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে

স্কলারশিপ প্রদানের ছয়টি বিষয়বস্তু রয়েছে

*এক্সেস, ইনক্লুশন অ্যান্ড অপর্চুনিটি;

*প্রোমোটিং ইনোভেশন অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ;

*সাইন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট;

*স্ট্রেঞ্জথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স;

*স্ট্রেঞ্জথেনিং হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি;

*স্ট্রেঞ্জথেনিং রেসিলিয়েন্স অ্যান্ড রেস্পন্সেস তো ক্রিসেস;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;

*২০২৬ সালের সেপ্টেম্বর সেশনে  যুক্তরাজ্য লেখাপড়া শুরু করার সক্ষমতা থাকতে হবে;

*হাই ইনকামের দেশগুলোতে এক বছর বা তার বেশি লেখাপড়া অথবা কাজ করলে, এই স্কলারশিপে আবেদন করা যাবে না। যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপ ছাড়া লেখাপড়া করার সামর্থ্য থাকা যাবে না;

*প্রয়োজনীয় সব ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে (যদি থাকে) জমা দিতে হবে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

যেসব দেশের জন্য প্রযোজ্য

বাংলাদেশ, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, ক্যামেরুন, এসওয়াটিনি, গাম্বিয়া, ঘানা, গায়ানা, ভারত, কেনিয়া, কিরিবাটি, লেসোথো, মালাউই, তানজানিয়া, উগান্ডা, ভানুয়াটু, জাম্বিয়া।

আবেদন প্রক্রিয়া

অবশ্যই সিএসসি-এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। একাধিক কোর্স  অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে, তবে  কেবলমাত্র একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ ডিসেম্বর ২০২৫।

ভ্যাকসিন দিলেও জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুতে উদ্বেগ, রিটের পর …
  • ২১ মে ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর
  • ২১ মে ২০২৬
ভাঙা আঙুল নিয়েই গোলবার সামলালেন মার্টিনেজ, ৪৪ বছরের অপেক্ষা…
  • ২১ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ৩১ ম…
  • ২১ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081