আমেরিকায় বিনা মূল্যে সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবেদন করতে পারবেন ২০-২৫ বছর বয়সী তরুণ-তরুণীরা

০৮ নভেম্বর ২০২৫, ০১:৩০ PM
যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ বিনা মূল্যে সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ বিনা মূল্যে সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে বাংলাদেশি তরুণ-তরুণীদের তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকা। বাংলাদেশসহ যেকোনো দেশের ২০-২৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য পাসপোর্ট ছাড়াই আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি আমেরিকার সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI)-এ অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।
 
হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI)-সামার এক্সচেঞ্জ প্রোগ্রামটি ফ্রেড জে হ্যানসেন ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম। এটি একটি নন-অ্যাকাডেমিক প্রোগ্রাম। হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) প্রশিক্ষণের লক্ষ্য  হচ্ছে শিক্ষার্থীদের একটি ‘লিডারশিপ টুলবক্স’ প্রদান করা। যার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা ও নিজ নিজ দেশ এবং সারা বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলা যায়। 

সুযোগ-সুবিধা

*রাউন্ড ট্রিপ ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার টিকিট;

*ভিজিটর (SEVIS) ফি;

*স্বাস্থ্যবিমা সুবিধা;

*সম্পূর্ণ আবাসন ব্যবস্থা;

*প্রোগ্রামের সময়কালের জন্য সম্পূর্ণ খাবার;

*পরিবহন খরচ;

*প্রোগ্রাম উপকরণ;

*অংশগ্রহণ সার্টিফিকেট;

*এক্সপোজার ও ট্রিপ; 

এগুলো ছাড়াও আরো নানা ধরনের সুবিধা প্রদান করা হবে। 

আরও পড়ুন: বিনা মূল্যে জার্মানির ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিন, আবাসন-মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতকের শিক্ষার্থীদের অবশ্যই কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকাল ২ বছর পূরণ করতে হবে;

*আবেদনকারীর বয়স ২০-২৫ বছরের মধ্যে হতে হবে;

*অ্যাকাডেমিক রেফারেন্স;

*ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেসব আবেদনকারী কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

আবেদন প্রক্রিয়া

তিন সাপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের  জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম একবার জমা দিলে আর সম্পাদনা করা যাবে না। 

সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9