বিনা খরচে অংশ নিন সুইজারল্যান্ডের ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রামে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

০২ নভেম্বর ২০২৫, ০৭:০৯ PM
সুইজারল্যান্ডে ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

সুইজারল্যান্ডে ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আট সপ্তাহব্যাপী সামার রিসার্চ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকলো পলিটেকনিক ফেডারেল দি লুসানে (ইপিএফএল)। ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৬ এর আওতায় নির্বাচিত লাইফ সায়েন্সেসের বিভিন্ন শাখার স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে হাতে–কলমে গবেষণার সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫।

সুযোগ-সুবিধা

*স্টাইপেন্ড: ৩,৬০০ সুইস ফ্রাঁ (আবাসন ও দৈনন্দিন খরচসহ)।

*আবাসনের ব্যবস্থা: অংশগ্রহণকারীদের জন্য লসান বা জেনেভায় আবাসনের ব্যবস্থা করা হবে।

*ভ্রমণ খরচ: বিদেশ থেকে ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ সুইস ফ্রাঁ পর্যন্ত ভ্রমণ ব্যয় ফেরত দেওয়া হবে। ইউরোপের 
  ভেতরে ছোট দূরত্বে ৫০০ সুইস ফ্রাঁ পর্যন্ত ফেরত দেওয়া হবে।

*অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকদের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ।

*সাপ্তাহিক ওয়ার্কশপে বিজ্ঞান ও ব্যক্তিগত উন্নয়নমূলক সেশন।

*প্রোগ্রামের শেষ দিনে পোস্টার সেশন বা প্রেজেন্টেশনের মাধ্যমে নিজের গবেষণা প্রদর্শনের সুযোগ।

*সুইস আল্পস ভ্রমণ, বিবিকিউ পার্টি ও ঐচ্ছিক ভ্রমণের মতো সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম।

*ভাষা দক্ষতার জন্য আইইএলটিএস লাগবে না।

আরও পড়ুন: বিনা মূল্যে জার্মানির ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিন, আবাসন-মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 

*যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থী। কমপক্ষে ৩.৭৫ (৪.০ স্কেলে) সিজিপিএ থাকতে হবে।

*বায়োলজি, বায়োফিজিকস, কেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিকস, কোয়ানটিটেটিভ বায়োলজি, জেনেটিকস বা অন্যান্য লাইফ সায়েন্স সংশ্লিষ্ট বিভাগে স্নাতক করতে হবে।

*স্নাতকের অন্তত দুই বছর শেষ করে থাকতে হবে বা মাস্টার্সের প্রথম বর্ষে থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট। 

*সুপারিশপত্র। 

আরও পড়ুন: বিনা মূল্যে আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবাসনসহ দেবে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বেরোবি শিক্ষার…
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬