সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদন করবেন যেভাবে

৩০ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ PM
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পেশাদার সাংবাদিকদের জন্য ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। “জন এস নাইট জার্নালিজম ফেলোশিপ” নামক এই প্রোগ্রামে নির্বাচিত সাংবাদিকরা ৯ মাসব্যাপী ফেলোশিপে অংশগ্রহণ করবেন। 

বিশ্বের যেকোনো দেশের সাংবাদিক এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩ ডিসেম্বর ২০২৫। 

প্রোগ্রামটি সাংবাদিকতার উদ্ভাবন, নতুন উদ্যোগ, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও বিশ্বব্যাপী সাংবাদিক কমিউনিটির সঙ্গে সম্পর্ক বাড়ানোর সুযোগ প্রদান করবে। এই ফেলোশিপ প্রোগ্রামটি ২০২৬-২৭ সেশনের জন্য অনুষ্ঠিত হবে, যা আগামী বছরের সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত চলবে। 

সাংবাদিকদের জন্য আকর্ষণীয় সুযোগ হিসেবে, নির্বাচিত ফেলোরা ১ লাখ  ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা) প্রাপ্য হবেন।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬