স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন যুক্তরাজ্যে, দেবে গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান

৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৭ PM
যুক্তরাজ্যে স্কলারশিপে পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

যুক্তরাজ্যে স্কলারশিপে পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যে। ‘ওয়ারউইক বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর’ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ ডিসেম্বর ২০২৫। 

ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;

*৫ হাজার পাউন্ডের একটি গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (RTSG) প্রদান করবে;

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*আর্ন্তজাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্কলারশিপের জন্য ওই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি নিতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;

*ভালো জার্নালে গবেষণা আর্টিকেল থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনে যা যা লাগবে

*আবেদনকারীর পাসপোর্ট;

*রেফারেন্স লেটার;

*অ্যাকাডেমিক পেপারস;

*মোটিভেশন লেটার;

*রিসার্চ প্রপোজাল;

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়ে, আবাসনসহ মিলবে নানা সুবিধা

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ডিসেম্বর ২০২৫।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9