গবেষকদের ফেলোশিপ দিচ্ছে বোস্টন ইউনিভার্সিটি, থাকছে স্টাইপেন্ড-গবেষণার সুযোগ

০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩১ PM
বোস্টন ইউনিভার্সিটিতে ফেলোশিপে প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

বোস্টন ইউনিভার্সিটিতে ফেলোশিপে প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়নক্ষেত্রকে এগিয়ে নিতে আন্তর্জাতিক প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষকদের জন্য ফেলোশিপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টার (GDP Center)। ফেলোশিপটির কেতাবি নাম ‘গ্লোবাল চায়না ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ ডিসেম্বর ২০২৫। 

২০১৭ সালে শুরু হওয়া এই ফেলোশিপ এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জনেরও বেশি প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষককে সহায়তা করেছে।

সুযোগ-সুবিধা

*আকর্ষণীয় স্টাইপেন্ড (ভাতা) প্রদান করবে;

*প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা জিডিপি সেন্টারের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ;

*অতিরিক্ত ২০ ঘণ্টা স্বাধীন গবেষণার সুযোগ;

*গবেষণা, কনফারেন্স ও প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তা থাকবে;

*বোস্টন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজের সুযোগ;

*প্রতি ফেলো তত্ত্বাবধায়কের কাছ থেকে নিয়মিত পরামর্শ ও পেশাগত সহায়তা পাবেন;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন যুক্তরাজ্যে, দেবে গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান

আবেদনের যোগ্যতা

*প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল দুই ধরনের প্রার্থীর জন্য উন্মুক্ত;

*প্রি-ডক্টরাল আবেদনকারীদের যোগ্যতা/সমন্বিত পরীক্ষা সম্পন্ন করতে হবে ও গবেষণা প্রস্তাবনা অনুমোদিত হতে হবে;

*পোস্ট-ডক্টরাল আবেদনকারীদের ২০২৬ সালের আগস্টের মধ্যে তাদের থিসিস ডিফেন্ড করতে হবে;

*প্রার্থীদের চীনের বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত বিষয়ে আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে;

*আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অভিজ্ঞতা থাকা আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন;

*চীনা বা উল্লেখিত অঞ্চলের ভাষায় দক্ষতা থাকা বাঞ্ছনীয়;

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র 

*জীবনবৃত্তান্ত (সিভি);

*কভার লেটার (১–২ পৃষ্ঠা); 

*ওয়ার্কিং পেপার প্রস্তাবনা (১–২ পৃষ্ঠা); 

*২টি রেফারেন্স লেটার;

আরও পড়ুন: স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। তবে প্রয়োজনীয় নথিপত্র একত্রে একটি পিডিএফ ফাইল করে পাঠাতে হবে। ই–মেইলের ঠিকানা [email protected] 

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ ডিসেম্বর ২০২৫।

প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950