স্কলারশিপে উচ্চশিক্ষা নিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকে

০৪ জুলাই ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
ট্রাস্টি স্কলারস প্রোগ্রামের মাধ্যমে টিউশন ফি-ছাড়াই স্নাতকে পড়তে আবেদন করুন এখনই

ট্রাস্টি স্কলারস প্রোগ্রামের মাধ্যমে টিউশন ফি-ছাড়াই স্নাতকে পড়তে আবেদন করুন এখনই © সংগৃহীত

বিশ্বায়নের এই যুগে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে অনেক শিক্ষার্থীই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন দেখেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা প্রতিবছর যুক্তরাষ্ট্রে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সেখানে পড়াশোনার সুযোগ পান। এসব স্কলারশিপের মধ্যে অন্যতম একটি হলো ‘ট্রাস্টি স্কলারস প্রোগ্রাম’, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্পূর্ণ ফান্ডেডযুক্ত।

ট্রাস্টি স্কলারশিপ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি (Boston University) কর্তৃক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের অধ্যয়নের জন্য প্রদান করা হয়। এ স্কলারশিপের আওতায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ টিউশন ফি ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহনের সুবিধা দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ চলছে এবং আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৫। আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে। 

সুযোগ-সুবিধা—

সম্পূর্ণ টিউশন ফি-সহ অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করবে। 

আবেদনের যোগ্যতা— 

*উচ্চমাধ্যমিক পাস হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ লিখতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে স্নাতকের সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৩০ লাখ টাকা

ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ কী? 

আপনার আবেদনের অংশ হিসেবে ৬০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ জমা দিতে হবে। নিচের দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে।

১. নোবেল বিজয়ী ও বিইউ প্রফেসর এলি উইজেল একবার বলেছিলেন, ‘শিক্ষার মধ্যে ঐশ্বরিক সৌন্দর্য রয়েছে; শেখার অর্থ হলো এই ধারণা গ্রহণ করা যে জীবন আমার জন্মের সময় শুরু হয়নি। অন্যরা আমার আগে এখানে এসেছে এবং আমি তাদের পদচিহ্নে হাঁটছি। আমি যে বইগুলো পড়েছি, সেগুলো পিতা ও পুত্র, মাতা ও কন্যা, শিক্ষক ও শিষ্যদের দ্বারা রচিত হয়েছিল। আমি তাদেরই সব অভিজ্ঞতা ও অনুসন্ধানের সমষ্টি। এমন কোনো বই, চলচ্চিত্র, পডকাস্ট বা অভিজ্ঞতা আছে, যা আপনাকে আপনার ব্যক্তিগত ইতিহাস/পরিচয়ের সঙ্গে আরও সংযুক্ত করে এবং আপনি সেটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো জিনিস শিখেছেন। সেই বিষয় নিয়ে লিখতে হবে। 

২. এমন একটি সময় বর্ণনা করুন, যখন আপনি আপনার স্বাচ্ছন্দ্যময় বিষয়ের (comfort zone) বাইরে অবস্থান করেছিলেন বা এমন কোনো পরিস্থিতি, যেখানে আপনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। আপনি সেই মুহূর্তে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং কীভাবে এটি আপনার ক্রিয়াকলাপকে এগিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করেছে। 

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9