১৮ হাজার আফগান ছাত্র ইরানি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে

২৮ আগস্ট ২০১৮, ০৩:১৪ PM
১৮ হাজার আফগান ছাত্র ইরানি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে

১৮ হাজার আফগান ছাত্র ইরানি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন প্রদেশে আফগানিস্তানের ১৮ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। আফগানিস্তানের ফারাহ প্রদেশের গভর্নর আবদুল বাশির সালাঙ্গি গতকাল এ তথ্য জানিয়েছেন।

আফগান শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে ইরানের সহযোগিতা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। ইরানের দক্ষিণ খোরাসান ও আফগানিস্তানের ফারাহ প্রদেশের মধ্যে বৈজ্ঞানিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বিষয়ক এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ফারাহ প্রদেশের ছয় হাজার শিক্ষার্থী ইরানের দক্ষিণ খোরাসান, খোরাসান রাজাভি ও উত্তর খোরাসানে লেখাপড়া করছে।

গভর্নর আবদুল বাশির সালাঙ্গি বলেন, আফগানিস্তানের বিশেষ করে ফারাহ প্রদেশের পরিস্থিতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ দিতে পারছে না। সে কারণে শিক্ষাক্ষেত্রে এখনো ইরানের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন- অভিন্ন সীমান্ত, ভাষা ও সংস্কৃতি এবং নিরাপত্তাসহ নানা ইস্যুতে অভিন্ন উদ্বেগ থাকার কারণে ইরানের সঙ্গে বেশি সহযোগিতা করতে আমরা বাধ্য।

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদ…
  • ২৬ জুন ২০২৬
তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন …
  • ২৬ জুন ২০২৬
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬