উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১২ মার্চ ২০২৬, ০৭:০৪ PM
নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি। “অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় নির্বাচিত ৫০ শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ এপ্রিল ২০২৬।

অকল্যান্ড বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় । প্রতিষ্ঠানটি ১৮৮৩ সালে নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি কনস্টিটিউয়েন্ট কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি নিউজিল্যান্ডের বৃহত্তম, সবচেয়ে ব্যাপক ও সর্বোচ্চ র‌্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। ৬টি শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। ২০২৫ সালে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৫তম।

সুযোগ-সুবিধা

স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ১০,০০০ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি টাকায় ৭ লাখ ২৪ হাজার ৯৬৭ টাকা) প্রদান করা হবে। 

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী হতে হবে;

*স্নাতকের জন্য মাধ্যমিক বা পোস্ট-সেকেন্ডারি পাস হতে হবে;

*ইংরেজি ভাষার দক্ষ হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক সব ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সার্টিফিকেট;

*পাসপোর্টের কপি;

*ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ এপ্রিল ২০২৬।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬