আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন শেষ ৩১ মার্চ

১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ PM
ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিশ্বমানের শিক্ষা, স্কলারশিপের সুযোগ এবং তুলনামূলকভাবে কম খরচে পড়াশোনার সুবিধা বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের অত্যন্ত আকর্ষণীয় একটি গন্তব্য হচ্ছে ইতালি। দেশটির সরকার উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে, যার মাধ্যমে অনেক শিক্ষার্থী প্রায় শতভাগ পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন।

এর মধ্যে ইতালির ইউনিভার্সিটি অব ক্যামেরিনো স্কলারশিপ অন্যতম। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। আইইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৩৩৬ সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। 

সুযোগ-সুবিধা

*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*বিনা খরচে বা স্বল্পমূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীকে অবশ্যই তাঁর নির্বাচিত কোর্সের নির্ধারিত অ্যাকাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত পূরণ করতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

*ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল এমন একটি সনদ জমা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;

*মোটিভেশন লেটার;

*ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট);

*দুটি রিকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬