রাশিয়ায় ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ

২৫ আগস্ট ২০১৮, ০২:১৭ PM

রাশিয়ার কাজানে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন আয়োজন করা হবে ২০১৯ সালের ২২ থেকে ২৭ আগস্ট। বাংলাদেশ প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি বিভাগে অংশগ্রহণ করবে।

এ লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল-এনএসডিসি) এ বছর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করবে।

জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ জানিয়েছে, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় আইটি সফটওয়্যার সলিউশন ফর বিজনেস ইনফরমেশন নেটওয়ার্ক কেব্‌লিং এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে অংশগ্রহণ করা যাবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করা যাবে এই লিংক থেকে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬