ঢাকায় ২ দিনব্যাপী মালয়েশিয়ান শিক্ষামেলা

২৬ জুলাই ২০১৮, ০৮:৫৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণে মালয়েশিয়াতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী মালয়েশিয়ান শিক্ষামেলা।

রাজধানীর গুলশানের হোটেল আমারিতে শুক্র ও শনিবার  দুই দিনব্যাপী এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে । সবার জন্য এ শিক্ষা মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মালয়েশিয়া সরকারের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান 'এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসে'র (ইএমজিএস) উদ্যোগে মেলা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান মেন্টরস স্টাডি এব্রোড।

আয়োজন সম্পর্কে মেন্টরস স্টাডি এব্রোড'র সিনিয়র কনসালটেন্ট প্রদীপ রায় জানান, মেলায় মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

একইসঙ্গে মেলায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকেরা মালয়েশিয়ান শিক্ষা প্রতিষ্ঠান এবং ইএমজিএসের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি, বৃত্তি সুবিধা এবং ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

প্রদীপ রায় বলেন, ‘মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের শত ভাগ পর্যন্ত বৃত্তি দেবে ।’

সোমবার এই মেলা চট্টগ্রামের  র‌্যাডিসন ব্লু এবং বে ভিউ হোটেলে অনুষ্ঠিত হবে।

 

 

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদ…
  • ২৬ জুন ২০২৬
তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন …
  • ২৬ জুন ২০২৬
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬