পাঁচ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

০৮ জুলাই ২০২৬, ১১:২৩ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ রবিবার থেকে ১৬ জুলাই ২০২৬ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের অনুমোদনক্রমে এ অফিস আদেশ জারি করা হয়।

আরও পড়ুন : আজ একই সময়ে সূর্যালোক পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

অফিস আদেশে আরও বলা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তর, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পাশাপাশি অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬