আজ একই সময়ে সূর্যালোক পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

০৮ জুলাই ২০২৬, ১১:০২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই সম্পাদিত ছবি

বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে দিনের আলো বা গোধূলির অভিজ্ঞতা লাভ করবে। পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান এবং উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন অবস্থানের কারণে এ ঘটনা ঘটবে। বুধবার (৮ জুলাই) বিকেল প্রায় ৫টা ১০ মিনিটের দিকে পৃথিবীতে এমন একটি বিরল মুহূর্ত তৈরি হবে। 

পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান এবং উত্তর গোলার্ধের গ্রীষ্মকালের কারণে, বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় ৮.২ বিলিয়ন মানুষ আজ বিকেল প্রায়  ৫টা ১০ মিনিটে একই সাথে দিন বা গোধূলি অনুভব করবে।

আল জাজিরার প্রকাশিত এক বিশ্লেষণ অনুযায়ী, প্রায় এক মিনিটের জন্য বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলো সূর্যের আলোয় থাকবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ অঞ্চল তখন দিবালোক বা গোধূলিতে থাকবে। অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা এবং এর আশপাশের মহাসাগরীয় এলাকাগুলো অন্ধকারে থাকবে।

বিশ্বের আনুমানিক ৮.২ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৬.৯ বিলিয়ন (৮৩ শতাংশ) পূর্ণ দিবালোক উপভোগ করবে। আরও ৫৮ কোটি ১০ লাখ (৭ শতাংশ) মানুষ নাগরিক গোধূলিতে থাকবে, যখন কৃত্রিম আলো ছাড়াই বাইরের অধিকাংশ কাজ করা সম্ভব। 

এছাড়া প্রায় ৪৯ কোটি ৮০ লাখ (৬ শতাংশ) মানুষ নটিক্যাল গোধূলিতে এবং ২৪ কোটি ৯০ লাখ (৩ শতাংশ) মানুষ অ্যাস্ট্রোনমিক্যাল গোধূলিতে থাকবে। মাত্র ৮ কোটি ৩০ লাখ মানুষ, অর্থাৎ বিশ্বের প্রায় ১ শতাংশ, তখন পূর্ণ রাতের অভিজ্ঞতা লাভ করবে।

বিশেষজ্ঞদের মতে, এটি কেবল ৮ জুলাইয়ের একক ঘটনা নয়। প্রতি বছর আনুমানিক ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন এমন একটি সংক্ষিপ্ত সময় আসে, যখন পৃথিবীর প্রায় সমগ্র মানবজাতি একই সঙ্গে দিবালোক বা গোধূলির মধ্যে অবস্থান করে।

আরও পড়ুন: লিভার সুস্থ রাখতে সকালে খালি পেটে যেসব পানীয় উপকারী

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকেই ধারণা করেন, শুধুমাত্র ৮ জুলাইয়েই এমন ঘটনা ঘটে। তবে পরবর্তীতে টাইম অ্যান্ড ডেটের তথ্য যাচাইয়ে দেখা যায়, উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে প্রায় দুই মাস ধরে প্রতিদিনই এমন একটি মুহূর্ত সৃষ্টি হয়। তবে ৮ জুলাইয়ের সময়টিতে এই মিল সবচেয়ে বেশি দেখা যায়।

জুন অয়নান্তের ঠিক পর সূর্য দক্ষিণ দিকে সরে যেতে শুরু করে। এতে উত্তরাঞ্চলের জনবিরল এলাকায় দিনের আলো কিছুটা কমলেও ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে দিনের আলোর বিস্তৃতি বাড়ে। ফলে জুন অয়নান্তের দিনের তুলনায় প্রায় এক কোটি বেশি মানুষ এই সময়ে দিনের আলো বা গোধূলির আওতায় আসে। তথ্যসূত্র: আল জাজিরা।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9