অনার্সে ভর্তি: প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু ৩০ জুন

২৮ জুন ২০২৬, ০৪:৩২ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৪:৩৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৩০ জুন বিকেল ৪টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত।

রবিবার (২৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা মেধাতালিকায় স্থান পাননি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা প্রথম, দ্বিতীয় ও কোটার মেধাতালিকায় ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছেন—তারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ ছাড়া প্রথম, দ্বিতীয় বা কোটার মেধাতালিকায় বর্তমানে ভর্তি থাকা কোনো শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে তাকে অবশ্যই আগামী ৭ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় তিনি রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন না।

আরও পড়ুন: ছাত্রদল নেতার অনুসারী অবৈধভাবে হলে, প্রতিবাদ করায় ছাত্রশক্তির দুই নেতাকে মারধর

আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login-এর Honours Login অপশনে গিয়ে Application ID ও PIN ব্যবহার করে লগইন করতে হবে। এরপর বিভাগ ও জেলাভিত্তিক কলেজ নির্বাচন করে সর্বোচ্চ পাঁচটি কলেজে ভর্তি-যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শেষে রিলিজ স্লিপের ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। তবে এ ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং কোনো আবেদন ফিও পরিশোধ করতে হবে না। একই সঙ্গে রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নেরও প্রয়োজন নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রিলিজ স্লিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Honours) এবং Important Notice অপশনে পাওয়া যাবে।

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9