অনার্স প্রথম বর্ষের ইনকোর্স নম্বর এন্ট্রি ও ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

০৭ জুলাই ২০২৬, ০৪:০৯ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি, ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন এবং ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্ধিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা যাবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করা যাবে ৭ জুলাই থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত। ফরম পূরণের শেষ তারিখ ৯ জুলাই, ডাটা নিশ্চয়নের শেষ তারিখ ১২ জুলাই এবং সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে গত ৪ মে ২০২৬ প্রকাশিত স্মারক নং- জাতীঃ বিঃ/পনি/অনার্স ১ম বর্ষ/২০১০/৩১৩৬/১৯২২-এর আওতায় জারি করা বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কলেজগুলোকে বর্ধিত সময়সীমার মধ্যে ইনকোর্স নম্বর এন্ট্রি, ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন এবং ফি জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬