ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

০২ জুলাই ২০২৬, ০৫:১৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ইনকোর্স নম্বর এন্ট্রিসহ ফরম পূরণের সময় আবারও বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে ৬ জুলাই ২০২৬ পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে ইনকোর্স নম্বর এন্ট্রি, আবেদন ফরম পূরণ, কলেজে ফরম জমা, কলেজ কর্তৃক শিক্ষার্থীর তথ্য (ডাটা) নিশ্চয়ন এবং সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ফরম পূরণের সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ বিভিন্ন কারণে ইনকোর্স নম্বর এন্ট্রি, ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড কিংবা সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে পারেনি, তারা বর্ধিত সময়ের মধ্যে এসব কার্যক্রম শেষ করতে পারবে।

তবে ১৭ মে ২০২৬ তারিখে ফরম পূরণ সংক্রান্ত এবং ১৪ মে ২০২৬ তারিখে ইনকোর্স নম্বর এন্ট্রি সংক্রান্ত প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬