জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ জুলাই

২৯ জুন ২০২৬, ১১:৪৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও স্বীকৃত কলেজসমূহে ২০২৪ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ বিকেল ৪টা থেকে অনলাইন আবেদন শুরু হবে, যা চলবে ১৯ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা এবং নিবন্ধন ফি ১,৬২০ টাকা, অর্থাৎ মোট ২,৬২০ টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত পদ্ধতিতে জমা দিতে হবে। কলেজভেদে অতিরিক্ত চার্জ থাকলে তা পৃথকভাবে প্রযোজ্য হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া একই সময়ের মধ্যে প্রিলিমিনারি টু মাস্টার্স বা মাস্টার্স ১ম পর্ব এবং সংশ্লিষ্ট স্নাতক (পাস) পরীক্ষায় নির্ধারিত যোগ্যতা অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কিংবা অন্য কোনো প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

আবেদন শেষে আবেদনপত্র প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আবেদনপত্র ও ফি ২০ জুলাই ২০২৬-এর মধ্যে কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ২ থেকে ২১ জুলাই পর্যন্ত আবেদন নিশ্চয়ন করবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অংশে পাওয়া যাবে।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9