বিএম কলেজে সমাবর্তনের আদলে শিক্ষা সমাপনী উদযাপন

০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ PM
নিজস্ব উদ্যোগে সমাবর্তন পালন

নিজস্ব উদ্যোগে সমাবর্তন পালন © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন সমাবর্তন না হওয়ায় বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে সমাবর্তনের আদলে শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় সমাজকর্ম বিভাগের পাশে বাকসু ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা কালো গাউন ও ক্যাপ পরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগের শিক্ষকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৭ সালে মাত্র একবার সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর আর কোনো সমাবর্তনের আয়োজন হয়নি। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন বিএম কলেজের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরাও নিজস্ব উদ্যোগে শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছিলেন। তার এক সপ্তাহের মাথায় একই উদ্যোগ নিল সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিদায়ী শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এমন আয়োজন না হওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন।

সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী আকাশ বলেন, 'জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সমাবর্তনের আয়োজন করা হচ্ছে না। তাই আমরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছি।'

তিনি আরও বলেন, নিজেদের উদ্যোগে এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। তবে একই সঙ্গে শিক্ষাজীবনের সমাপ্তির এই মুহূর্তে বিদায়ের কষ্টও অনুভব করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, সমাবর্তনের আয়োজন করা আমাদের দায়িত্ব নয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি প্রতি বছর পর্যায়ক্রমে বিভিন্ন কলেজে সমাবর্তনের আয়োজন করে, তাহলে শিক্ষার্থীরা অনেক বেশি আনন্দিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের রাশেদুল ইসলাম।

নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9