সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ইবিতে আলোচনা সভা

২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩০ PM
ইবিতে আলোচনা সভা

ইবিতে আলোচনা সভা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের সংগ্রামী কণ্ঠস্বর ও মানবিক চেতনার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ‘সুকান্ত ভট্টাচার্য: স্মরণে-মননে’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে ইবির বাংলা বিভাগ ও ঝিনাইদহের  রবীন্দ্র নজরুল চর্চা কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্মরণ ও আলোচনা সভা— ‘জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: সুকান্ত ভট্টাচার্য: স্মরণে-মননে’। অনুষ্ঠানের আয়োজন করে শিল্পতীর্থ, সহযোগিতায় বাংলা বিভাগ ও রবীন্দ্র-নজরুল চর্চা কেন্দ্র।

বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন অধ্যাপক ড. মনজুর রহমান, গৌতম বসু, অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যচেতনা, কবিতার মানবিক দৃষ্টিভঙ্গি, প্রতিবাদী কণ্ঠস্বর এবং তরুণ প্রজন্মকে প্রেরণা দেয়ার শক্তি নিয়ে সামগ্রিক আলোচনার আয়োজন করা হয়।  কবিতা আবৃত্তি এবং মুক্ত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা কবির সাহিত্য ও ভাবধারার নানা দিক নিয়ে চিন্তাভাবনা প্রকাশ করেন। অনুষ্ঠানজুড়ে জন্মশতবর্ষকে স্মরণ করে সুকান্তের সাহিত্য ও কাব্যদক্ষতা নতুনভাবে উদযাপিত হয়।

অনুষ্ঠানে আয়োজক ও উপস্থিত শিক্ষার্থীরা মিলিতভাবে কবির সাহিত্যকে আরও গবেষণা, পাঠ এবং সমকালীন আলোচনার মাধ্যমে চর্চা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

 

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬