জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সব ফি মওকুফ করল বরিশাল বিশ্ববিদ্যালয়

২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৯ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৯ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবন © টিডিসি

জুলাই-আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বেতন, পরীক্ষা ফি, পরিবহন ফি, বিভাগ উন্নয়ন ফি ও হলের সকল প্রকার ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেন।

পরিপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০তম সভা (২৩/০৬/২০২৫), অর্থ কমিটির ৪৬তম সভা (২১/০৮/২০২৫) এবং সিন্ডিকেটের ৯০তম (২৯/০৮/২০২৫) ও ৯১তম (১১/১০/২০২৫) সভায় গৃহীত সিদ্ধান্তের অনুমোদনের ভিত্তিতে এই ফি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই মওকুফ ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। এছাড়াও, তালিকাভুক্ত আহত শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ৬ ফেব্রুয়ারি ২০২৫-এর পরও মওকুফকৃত ফি জমা দিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে সেই অর্থ সমন্বয় অথবা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে সিদ্ধান্তে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬