জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

২৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার রুটিন পরিবর্তন করে সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষাসমূহ আগামী ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিনের পরীক্ষা দুপুর ১টা থেকে শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুসারে নির্ধারিত থাকবে।

এ ছাড়া কোন কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের যথাসময়ে প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬