অনার্স ৪র্থ বর্ষের উত্তরপত্র পুনঃর্মূল্যায়নের আবেদনের সুযোগ, প্রতিপত্র ফি ১২০০

১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগামী ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এই সময়সীমার বাইরে কোনোভাবেই আবেদন করা যাবে না। রবিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করে সিস্টেম থেকে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা কিংবা AMERICAN EXPRESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD–এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অনলাইন ট্রান্সফারের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড বা টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে ফি জমা দিলে বা পরবর্তীতে জটিলতা তৈরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। আবেদন বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণভাবে জানানো হয়, আবেদন করার সময় পত্র কোড অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র ১  হাজার ২০০ টাকা নির্ধারিত রয়েছে।

শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য শুধুমাত্র www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। অন্য কোনো সূত্রের তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950