জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ২য় পর্যায়ের অনলাইন আবেদন শুরু আজ

১৭ নভেম্বর ২০২৫, ০৮:২৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমের ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন আজ (সোমবার) বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

গতকাল রবিবার (১৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভাপপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজে ২২ নভেম্বরের মধ্যে প্রাথমিক আবেদন ফি ৮শত টাকা জমা দিতে হবে। কলেজগুলো মোবাইল ব্যাংকিং বা সরাসরি—উভয় মাধ্যমেই ফি গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কবে, যা জানা গেল

এতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে যারা আবেদন করেছেন, তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না। মেধা তালিকায় স্থান পেতে হলে পরে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।

ফরম সংগ্রহ ও ফি জমাদানের ব্যাপারে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন ফরম সংগ্রহ, ফি জমা এবং কলেজ কর্তৃক অনলাইন নিশ্চয়নের কাজ ১৮ থেকে ২৩ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া নিশ্চয়নকৃত আবেদনকারীদের আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখায় ২৪ থেকে ২৭ নভেম্বর জমা দিতে হবে।

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬