বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

২২ নভেম্বর ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৬:২১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত © টিডিসি

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বেলুন ওড়ানো ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আনন্দ র‍্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা ওড়ানো, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়ানোর মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন।

পরবর্তীতে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের পর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। পরবর্তীতে ছাত্রদল, ইউট্যাব ও জিয়া পরিষদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমানের সভাপতিত্বে এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: দুই-তিন মাসের মধ্যে ইকসু পূর্ণতা পাবে: উপাচার্য

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৯৭৯ সালের আজকের এইদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই দিনটিকে আমরা প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে উদযাপন করি। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। 

তিনি আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়কে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং তার সুনামকে অক্ষুণ্ণ রাখবে প্রত্যাশা ব্যক্ত করছি। শিক্ষা, নিরাপত্তা ও পরিবেশগত দিক থেকে এই বিশ্ববিদ্যালয় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হবে। 

ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, একজন …
  • ১৯ মার্চ ২০২৬
দুদিন ধরে নর্দমায় পড়েছিল যুক্তরাজ্যের অভিনেতার মরদেহ
  • ১৯ মার্চ ২০২৬
ঝরনার কূপে ডুবে ছিল পর্যটকের লাশ
  • ১৯ মার্চ ২০২৬
তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence