জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি প্রোগ্রামে আবেদনের সময় বৃদ্ধি

০৭ অক্টোবর ২০২৫, ০৭:২০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি হিসেবে এমফিল প্রোগ্রামের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২ হাজার টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।

যেসব প্রার্থী ইতোমধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে ফি জমা দিয়েছেন ও প্রিন্ট কপি সংগ্রহ করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ১৮ নভেম্বর ২০২৫ তারিখে। মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। পরবর্তীতে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মেধা তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের জন্য ভর্তি কার্যক্রম চলবে ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। পরিশেষে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের কোর্সওয়ার্ক শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬