জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে জরিমানাসহ ফরম পূরণের সময় বৃদ্ধি

০৭ অক্টোবর ২০২৫, ১১:০১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ হাজার টাকা বিলম্ব ফি প্রদান সাপেক্ষে পরীক্ষার আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের সময় নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—

আবেদন ফরম পূরণ: ০৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৩ অক্টোবর (সোমবার) পর্যন্ত।

ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন: ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: ৪৯তম বিসিএসের আসনবিন্যাস ও ১৩ নির্দেশনা প্রকাশ, মৌখিক পরীক্ষা চলতি মাসেই

সোনালী সেবার মাধ্যমে ফি জমাদান: ১৫ অক্টোবর (বুধবার) সকাল ১০টা থেকে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টা পর্যন্ত।

এছাড়া গত ২১ আগস্ট প্রকাশিত আগের বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট http://ems.nu.ac.bd/student-login থেকে ফরম পূরণ করতে পারবেন।

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬