জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সময় বাড়ল

০১ অক্টোবর ২০২৫, ০৩:২৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বুধবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিল এর জন্য এক হাজার ৫০০ টাকা এবং পিএইচডি এর জন্য দুই হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ৫ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে ১ জানুয়ারি। ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.ac.bd/admissions) এ পাওয়া যাবে।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬