বাস-ট্রাক সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

১৬ জুন ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৯ PM
রাশেদুল ইসলাম

রাশেদুল ইসলাম © সংগৃহীত

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু নায়েম রনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৬ জুন) সকালে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং সদ্য স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।
 
সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তী সময়ে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরে বিত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে রাশেদ নিয়ন্ত্রণ হারিয়ে বাস থেকে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাবি এলাকায় ছাত্রলীগের বিক্ষোভ, একাধিক স্থান থেকে ককটেল উদ্ধার

ইবির এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬