ঢাবি এলাকায় ছাত্রলীগের বিক্ষোভ, একাধিক স্থান থেকে ককটেল উদ্ধার

১৬ জুন ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৬:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাধিক স্থান থেকে অন্তত সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গন এলাকা থেকেও একাধিক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে সোমবার (১৬ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল এলাকার বাইরে পরিবাগ ও শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। তবে ক্যাম্পাসে কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

হাইকোর্ট এলাকায় তিনি ককটেল পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, সেখানকার একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল থাকার খবর পেয়েই পুলিশকে জানানো হয়েছে। তাদের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিয়ে গেছে। তারা পরীক্ষা-নিরীক্ষা দেখছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: কমিটিতেই আটকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ-সংস্কার

বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন জানিয়ে প্রক্টর বলেন, ভোরে পরিবাগ এলাকায় বিক্ষোভের খবর পেয়েছি। সার্বিক বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ আছে কিনা দেখা হচ্ছে। ফুটেজ পেলে সেগুলো দেখা হবে। ককটেলগুলো ময়লার ব্যাগে রাখা ছিল। সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬