নতুন নাম কন্টিনেন্টাল হসপিটাল

গুলশানের ইউনাইটেড হাসপাতালের নাম পরিবর্তন

০৫ মার্চ ২০২৬, ০৫:৫৮ PM
গুলশানের ইউনাইটেড হাসপাতালের নাম পরিবর্তন

গুলশানের ইউনাইটেড হাসপাতালের নাম পরিবর্তন © সংগৃহীত

ফের নাম পরিবর্তন করেছে ‘ইউনাইটেড হাসপাতাল লিমিটেড’। বেসরকারি এই হাসপাতালটি এখন থেকে ‘কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি’ নামে পরিচালিত হবে। এর মধ্য দিয়ে চার দশক আগের প্রতিষ্ঠাকালীন নামেই ফিরে গেল হাসপাতালটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ‘কন্টিনেন্টাল হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটি প্রথম নিবন্ধিত হয়। পরে ২০০৪ সালে এটি একটি বেসরকারি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং ২০০৬ সালে ‘ইউনাইটেড হাসপাতাল লিমিটেড’ নামে কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে, দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং চিকিৎসার জন্য বিদেশমুখী রোগীর সংখ্যা কমানোর লক্ষ্যকে সামনে রেখেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিচয়ে কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদানে আরও জোর দেবে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক তালহা ইসমাইল বলেন, নাম পরিবর্তন কেবল একটি নতুন পরিচয় নয়; এটি স্বাস্থ্যসেবায় উৎকর্ষতা, উদ্ভাবন ও আস্থার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬