ছাত্রদলের দখল চেষ্টার পর জবিসাসের নির্বাচন স্থগিত

০৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন © টিডিসি

শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও সমিতি দখলের চেষ্টার অভিযোগের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এক নোটিশে এতথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস্ সালামসহ দুই নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অনিবার্য কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৬ স্থগিত করা হলো।

এবিষয়ে কথা বলা হলে অধ্যাপক ড. আনওয়ারুস্ সালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালে উদ্ভূত পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এরআগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী দলবলে গিয়ে সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে কালের কণ্ঠ, যুগান্তর, বাংলাদেশের খবর, সময়ের আলোসহ জাতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জবিতে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬