গুচ্ছের প্রেশার এখনো রয়ে গেছে : জবি উপাচার্য

৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
জবিসাসের 'সম্বর্ত'র মোড়ক উন্মোচন

জবিসাসের 'সম্বর্ত'র মোড়ক উন্মোচন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে প্রশাসনের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ ম্যাগাজিন 'সম্বর্ত'র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপাচার্যের কনফারেন্স রুমে এ মোড়ক উন্মোচন করা হয়। 

ম্যাগাজিনে প্রশাসনের এক বছরে অর্জন ও ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়। এছাড়া গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে সফলভাবে বের হওয়ার বিষয়টি আলোকপাত করা হয়। 

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনো শঙ্কা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমরা গতবার গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরেছি। তবে পূর্বের গুচ্ছ ভর্তি পদ্ধতির প্রেশার আমাদের ওপরে এখনো রয়ে গেছে। তবে আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। এছাড়া জবিতে একটি ইনোভেশন ল্যাব চালু ও আগামী  ৯ নভেম্বর মধ্যে  অডিটোরিয়ামের কাজের মেয়াদ শেষ হবে হবে বলে জানান।  

তিনি আরও বলেন, জবিসাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়ন ও ইতিবাচক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ তরুণ সাংবাদিকদের সৃজনশীলতা ও দায়িত্ববোধকে আরও উজ্জীবিত করবে।

অনুষ্ঠানে জবিসাসের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইমরান হুসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম।

'সম্বর্ত' প্রকাশের উদ্দেশ্য উল্লেখ করে জবিসাসের সভাপতি ইমরান হুসাইন বলেন, জবিসাস সবসময় দায়িত্বশীল সাংবাদিকতা ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নযাত্রায় অংশীদার হতে চায়। ‘সম্বর্ত’ ম্যাগাজিনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের এক বছরের অর্জন, ব্যর্থতা, সম্ভাবনা ও বাস্তবতার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এই ম্যাগাজিন তরুণ সাংবাদিকদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং উল্লেখিত সংকট সমাধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, লেখালেখি ও সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও সমৃদ্ধ করবে।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বলেন,‘সম্বর্ত’ শুধু একটি ম্যাগাজিন নয়, এটি জবির উন্নয়নযাত্রার দলিল। জবিসাসের সদস্যরা যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে, তা আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

উল্লেখ্য, ‘সম্বর্ত’ ম্যাগাজিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছরের সাফল্য, শিক্ষার্থীদের অর্জন, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ …
  • ০৬ জুলাই ২০২৬
বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence