ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে শনিবার

২৯ মে ২০২৫, ১০:০৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সর্তকতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপকূলীয় ১৬ জেলায় তিন নম্বর সতর্ক সংকেত ও জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণে অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এক যুগ পর আগামী শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

জানা যায়, দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন। মোট ১৩৭টি কেন্দ্রে একযোগে এই বিশাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা শহরভিত্তিক এসব কেন্দ্রগুলোতে সকাল ১১টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: আন্দোলনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাসে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

অন্যদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপটি, যা বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সর্তক অবস্থায় রাখা হয়েছে।

এই আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ করে উপকূলীয় জেলার পরীক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছেন। এসব এলাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে।

এমন প্রতিকূল পরিবেশেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই বলছেন, জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি যেকোনো পরিস্থিতিতেই পেরোতে হবে। এজন্য ঝুঁকি থাকলেও তারা কেন্দ্রের উদ্দেশে বের হতে হবে।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার শিক্ষার্থী তাসনিম আক্তার জানান, আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা বাসা থেকে বের হতে পারছি না। আমাকে পরীক্ষা দিতে যেতে হবে জেলা শহরের নোয়াখালী সরকারি কলেজে, কিন্তু এখনই যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। খুব দুশ্চিন্তায় আছি কিভাবে পরিক্ষা দিতে যাবো কারণ আমাদের এখানে নৌ চলাচল বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. আশেক কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। উপাচার্য মহোদয়ের নির্দেশনা পেলে প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারী পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
অতিরিক্ত মেদ কমাতে সকালে গড়ে তুলুন ৩ অভ্যাস
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950