হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, আহত ৪

০১ মার্চ ২০২৬, ০৪:৪৬ PM
হামলা

হামলা © সংগৃহীত

হরমুজ প্রণালিতে ওমানের সমুদ্রসীমার ভেতরে থাকা ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এতে চারজন আহত হয়েছেন। রবিবার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়। ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই জাহাজে থাকা ২০ জন নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল-জাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দুকম বন্দর এলাকায় দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন।

উল্লেখ্য, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের বড় অংশই এই পথ দিয়ে হয়ে থাকে। ফলে এ এলাকায় যেকোনো হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬